করোনাভাইরাসের কারণে সাধারণ ছুটি ঘোষণা হলেও সীমিত আকারে চলছে ব্যাংকিং কার্যক্রম। তবে ব্যাংকিং কার্যক্রমের বিভিনড়ব তথ্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে পাঠাতে পারছে না ব্যাংকগুলো। তাই সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে ঋণ শ্রেণিকরণ এবং প্রভিশন সংμান্ত বিবরণী বাংলাদেশ ব্যাংকে পাঠাতে হবে।
গতকাল শনিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী এ সময় ব্যাংকগুলো সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এই পরিস্থিতিতে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগে তফসিলি ব্যাংকগুলো নিয়ম অনুযায়ী ঋণ শ্রেণিকরণ বা খেলাপি ঋণ ও প্রভিশন সংক্রান্ত বিবরণী পাঠাতে পারছে না। তাই সাধারণ ছুটি শেষ হওয়ার পরবর্তী ১০ কার্যদিবসের মধ্যে এসব তথ্য উল্লিখিত বিভাগে দাখিল করতে হবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করা হবে।
