বাইরে থেকে ফিরে জিনিসপত্র জীবাণুমুক্তকরণ

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৩:১৪ এএম

এই কঠিন অবস্থার মধ্যেও নিত্যপ্রয়োজনে অনেককেই বের হতে হচ্ছে। সঙ্গে থাকা হাতঘড়ি, মোবাইল ফোন, মানিব্যাগ এমনকি হাতে পরা আংটিতেও ভাইরাসের সংক্রমণ হতে পারে। তাই বাড়ি ফিরে অবশ্যই এগুলো জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করে নিতে হবে।

চশমা : শুকনো কাপড়ে স্যানিটাইজার লাগিয়ে চশমার ডাঁট, ফ্রেম, চশমার খাপ পরিষ্কার করে নিন। পানি দিয়ে চশমার দুটি কাচ ও ফ্রেম ভালোভাবে ধুয়ে নিয়ে চশমা পরিষ্কারের জন্য বিশেষ লোশন দিয়ে খুব ভালোভাবে মুছে নিতে হবে। পরিষ্কার করার জন্য চশমার সঙ্গে দেওয়া কাপড় ব্যবহার করুন।

মোবাইল ফোন : সঠিকভাবে পরিষ্কার না করলে মোবাইল থেকেও করোনাভাইরাস ট্রান্সমিশনের ঝুঁকি খুব বেশি থাকে। বাইরে থেকে ফিরে ফোন বন্ধ করে নরম কাপড়ে স্যানিটাইজার ভিজিয়ে ফোন পরিষ্কার করে নিন। সম্ভব হলে সাবানপানিতে কাপড় ভিজিয়ে পুরো ফোন ভালোভাবে মুছে নিন। অল্প সময় রোদে বা ফ্যানের বাতাসে রেখে দিলে দ্রুত শুকিয়ে যাবে পানি।

গহনা : হাতের আংটি, কানের দুল, চুড়ি, গলার হার, নাকফুল এগুলো এ সময় না পরাই ভালো। তবু নিতান্তই যদি পরতে হয় তবে বাড়িতে ফিরে অবশ্যই ইথাইল অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার দিয়ে এসব জিনিস পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে মুছে কিছু সময় রোদে রেখে গহনা বাক্সে রেখে দিন।

অন্যান্য : ঘরে এসে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। এছাড়া সঙ্গে থাকা চশমার খাপ, মানিব্যাগ, মোবাইল কভার, প্যান্টের বেল্ট সবকিছু স্যানিটাইজার দিয়ে মুছে নিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত