আশাশুনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১২ এপ্রিল ২০২০, ০৫:০৭ এএম

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ডালিম ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।গত শুক্রবার সকালে উপজেলার গদাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় একজন নিহত ও ১০ জন আহত হন। নিহত সরবত আলী মোল্যা (৫৫) গদাইপুর গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ডালিম চেয়ারম্যানের ভাই টগর মাছ বিμির জন্য গদাইপুর মৎস্য সেটে যান। এ সময় কুদ্দুস চেয়ারম্যানের সমর্থক গদাইপুর গ্রামের সবুজ মোল্যার নেতৃত্বে কয়েকজন হাতুড়ি ও রামদা দিয়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এলাকায় এ খবর ছড়িয়ে পড়লে ডালিমের সমর্থকরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়। এতে সবুজের বাবা সরবতসহ পাঁচজন আহত হন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা গুরুতর হওয়ায় সরবতকে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়। সেখানে রাত ১টার দিকে তিনি মারা যান। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কুদ্দুসের লোকজন ডালিমের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়িতে ভাঙচুর চালায়। আশাশুনি থানার ওসি আবদুস সালাম বলেন, সাবেক ও বর্তমান চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও ১০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ১০ জনকে আটক করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে শনিবার বিকেলে মামলা করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত