ব্রিটিশ মোটর রেসিং কিংবদন্তি স্যার স্টার্লিং মোস আর নেই। দীর্ঘদিন রোগে ভোগার পর ৯০ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।
ফর্মুলা ওয়ান চালকদের মধ্যে সর্বকালের সেরাদের একজন হিসেবে পরিচিত ছিলেন মোস। তবে ক্যারিয়ারে কখনো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতা হয়নি তার।
১৯৫৫ সালে প্রথম ব্রিটিশ চালক হিসেবে গ্র্যান্ড প্রিক্স জয় করেন মোস। ১৯৫১ থেকে ১৯৬১ পর্যন্ত ৬৬টি ফর্মুলা ওয়ান রেসে অংশ নিয়ে জিতেছিলেন ১৬টিতে।
অসুস্থতার কারণে ২০১৮ সালের জানুয়ারি থেকেই তিনি জনসমাগম বা পাবলিক লাইফ থেকে বিরতি ছিলেন। ২০১৬ সালে বুকে সংক্রমণ হওয়ার পর ১৩৪ দিন হাসপাতালে ছিলেন তিনি। এরপর আর স্বাভাবিক জীবনে ফেরা হয়নি।
