করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন মানুষদের সহায়তার লক্ষ্যে সিকদার গ্রুপ ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার পরিবারপ্রতি ১ হাজার টাকা করে নগদ প্রদানের সিদ্ধান্ত নিয়েছেন। এই কার্যক্রম বাস্তবায়নের জন্য তিনি ব্যাংকের সংশ্লিষ্ট অঞ্চলের শাখাগুলোকে সমাজের সুবিধাবঞ্চিত বা কর্মহীন জনগোষ্ঠীকে চিহ্নিত করে নামমাত্র জমার (১০ টাকা) মাধ্যমে হিসাব খোলার ব্যবস্থা করতে নির্দেশনা দিয়েছেন। শরীয়তপুর জেলার সব থানার সুবিধাবঞ্চিত বা কর্মহীন হয়ে পড়া মানুষদের চিহ্নিত করে হিসাব ইতিমধ্যে খোলা শুরু হয়েছে। অনুদানের টাকাও শিগগিরই দেওয়া হবে। এসব হিসাব সব রকম চার্জের আওতামুক্ত থাকবে। বিজ্ঞপ্তি
×
