দেশের বিভিনড়ব এলাকার দরিদ্র, দিনমজুর, নিমড়ব আয়ের ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর তালিকা প্রণয়ন করতে স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। করোনা পরিস্থিতির কারণে শুধু তাদের তালিকা করাই নয়, তাদের মোবাইল ফোন নম্বর, ব্যাংক হিসাবও সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন তিনি। এ কাজে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার সঙ্গে জনপ্রতিনিধিদের সমন্বয় করতেও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
রমজান মাসে বিভিনড়ব এলাকার দরিদ্র, দিনমজুর, নিমড়ব আয়ের ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর হাতে সরকারের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনার অংশ হিসেবে এ তালিকা প্রণয়ন করতে বলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এ আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনার কথা জানা গেছে।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়য়া দেশ রূপান্তরকে বলেন, সারা দেশে নির্বাচিত জনপ্রতিনিধিদের তাদের নিজ নিজ এলাকায় দরিদ্র, স্বল্প আয়, দিনমজুর, নিমড়ব-মধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের সংখ্যা কত তা হিসাব করে আওয়ামী লীগ কার্যালয়ে বা প্রধানমন্ত্রীর সংশ্লিষ্ট দপ্তরে পাঠাতে বলা হয়েছে। করোনাভাইরাসের প্রভাবে দেশে যে অভাব, হাহাকার দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হতে যাচ্ছে তা থেকে জনগণকে রক্ষা করার এ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক কর্মকর্তা দেশ রূপান্তরকে আরও বলেন, প্রধানমন্ত্রীর দপ্তরে এ ধরনের ৮৮ লাখ পরিবারের তালিকা আছে, যারা সামাজিক নিরাপত্তা বলয়ের আওতায় সরকারের দেড়শ ধরনের ভাতা পেয়ে আসছেন। তাদের মোবাইল নম্বর, ব্যাংক হিসাবও রয়েছে। এর সঙ্গে আরও যুক্ত করতে নতুন তালিকা করতে জনপ্রতিনিধিদের বলা হয়েছে। তিনি বলেন, ৮৮ লাখ লোকের মোবাইল নম্বরসহ একটি ডেটাবেজ রয়েছে এখানে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের দুর্যোগ মোকাবিলায় প্রায় এক কোটি দরিদ্র, দিনমজুর, নিমড়ব আয়ের ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর কষ্ট লাগবে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিস্থিতি আরও নাজুক হলে পবিত্র রমজান মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে সরকারের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। এ সহায়তা প্রদানে মধ্যস্বত্বভোগী রাখতে চান না সরকারপ্রধান। তাই সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরকারের এ সহায়তা পাঠানো হবে।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া দেশ রূপান্তরকে আরও বলেন, দলীয় কার্যালয় থেকে সব জনপ্রতিনিধিকে ফোন করে তালিকা সংগ্রহের ব্যাপারে জানিয়ে দেওয়া হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এ কাজ করতে বলা হয়েছে। রমজান মাসে এ আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
প্রধানমন্ত্রী কার্যালয়ের আরেক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, বিভিনড়ব সরকারি, বেসরকারি ও রাজনৈতিক অনুদানের বাইরেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক এ অনুদানের পরিকল্পনা রয়েছে শেখ হাসিনার। তিনি দেশের বিত্তবানদের যেমন দুর্যোগ মোকাবিলায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন তেমনি সরকারের পক্ষ থেকে বিভিনড়ব প্রণোদনার ঘোষণা দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে ভাবেন। তিনি চান না একটি মানুষও না খেয়ে মরেন। তাই বিভিনড়ব উপায়ে দেশের মানুষের যেন দুবেলা খেয়ে-পরে টিকে থাকতে পারে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
