অনলাইনে উচ্চ মাধ্যমিকের ক্লাস নিতে অধ্যক্ষদের চিঠি

আপডেট : ১৩ এপ্রিল ২০২০, ০৩:৪৪ এএম

প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার পর এবার উচ্চমাধ্যমিক পর্যায়ের ক্লাস কার্যক্রম অনলাইনে চালু হতে যাচ্ছে। গতকাল রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে দেশের সব কলেজের অধ্যক্ষদের চিঠির মাধ্যমে অনলাইনে ক্লা কার্যক্রম  চালু করতে অনুরোধ করা হয়েছে।

মাধ্যমিকের শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রাখতে গত ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস সম্প্রচার শুরু হয়। এরপর সংসদ টিভিতে গত ৭ এপ্রিল থেকে শুরু হয়েছে প্রাথমিকের ক্লাস। এসব ক্লাসের মাধ্যমে  শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংশ্লিষ্ট শিক্ষককে এসব বাড়ির কাজ দেখাতে হবে। মাধ্যমিকের শিক্ষার্থীদের বাড়ির কাজের ওপর প্রাপ্ত নম্বর তাদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে। মাউশি মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘করোনাভাইরাসের সক্রমণ রোধে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দূরশিক্ষণ পদ্ধতিতে চালু রয়েছে। পাশাপাশি কয়েকটি কলেজের অধ্যক্ষরা নিজ উদ্যোগে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। বিপুলসংখ্যক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করছে ও উপকৃত হচ্ছে। বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই। এ অবস্থায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নিজ নিজ কলেজের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য অনুরোধ করা হলো।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত