সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা ও সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি গ্রামের মন্দিরের দেবোত্তর পুকুরে গতকাল সোমবার সকালে মাছ ধরা নিয়ে সংঘর্ষে কোরবান আলী (৪০) নামে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহত কোরবান আলী চৈত্রহাটি গ্রামের ছোরমান আলীর ছেলে। এ ঘটনায় সলঙ্গা থানা পুলিশ দুজনকে আটক করেছে। আহতদের সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে সলঙ্গা থানার ওসি জেড জেড এম তাজুল হুদা জানান, এদিন সকালে দেলোয়ার হোসেন তার লোকজন নিয়ে চৈত্রহাটি শ্রী শ্রী জগদিশরী মাতা মন্দিরের পুকুরে মাছ ধরতে যান। এতে অধিবাসীরা বাধা দেয়। ফলে উভয়পক্ষের মধ্যে হামলাসংঘর্ষের ঘটনা ঘটে। অন্যদিকে ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে। গতকাল সকালে শৈলকুপা উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে দামুকদিয়া গ্রামের বকুল মিয়া ও ঝন্টু মোল্লার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল
×
