ঘরবন্দি ক্রিকেট

ব্যাটসম্যান তুবা বোলার আশরাফুল

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০১:৪৫ এএম

বয়স মাত্র সাড়ে তিন। কিন্তু মোহাম্মদ আশরাফুে লর মেয়ে বলে কথা। আরিবা তাসনিম তবুা এই বয়সে ব্যাটের সঙ্গে বলের সংযোগ ঘটাতে বেশ মনোযোগী হয়ে উঠেছে! গতকাল আশরাফলু তার ফেইসবকু প্রোফাইলের স্টোরিতে এক বলের একটা ভিডিও শেয়ার করেছেন। বাবা বোলার। কোচও বটে। মেয়ে স্ট্যান্স নিয়ে মেঝের সঙ্গে ব্যাটটাকে ঠকঠক করছে। খবু মন বল কখন আসবে সেদিকে।

বাবা রেডি হতে বলে দেখেন মেয়ের সামনের পা একটু বাইরে। পা ঠিক করতে বলতেই ওইটকুু মেয়ে চোখের পলকে স্ট্যান্স ঠিক করে নেয়। তৈরি মেয়ে। বাবা বল করেন। সেটাকে মাঝ ব্যাটে কাভারের দিকে খেলে দেয় তলুতুেল আদুের মেয়েটা। বাবা সোলাসে বলে ওঠেন, ‘শট!’ এই পথ্রম নয় বটে। এর আগে আরেকবার মেয়ের সঙ্গে ঘরের ভেতর ক্রিকেট খেলার চিত্র শেয়ার করেছিলেন টেস্ট ইতিহাসের সবর্কনিষ্ঠ সেঞ্চুিরয়ান আশরাফলু। অবশ্য ফটুবল দিয়ে ক্রিকেট খেলছিল আরও ছোট তবুা। করোনাভাইরাসের এই বন্দি সময়ে মেয়েকে আরও বেশি সময় দিতে পারছেন বাংলাদেশের ইতিহাসের সেরা ব্যাটসম্যান আশরাফলু। ট্রেনিং এই সময়ে তাই মেয়ে আরেকটু বেশি পাচ্ছে মনে হতে বাধ্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত