৫টি স্ট্রিমিং সাইটে বিনা মূল্যে ‘একটি সিনেমার গল্প’

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১০:০৮ পিএম

চিত্রনায়ক আলমগীর পরিচালিত ‘একটি সিনেমার গল্প’ ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে। কয়েকটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই সিনেমাটি এখন দেখা যাবে বিনা মূল্যেই।

পয়লা বৈশাখ উপলক্ষে ঘরবন্দী মানুষের জন্য ছবিটি এবার উন্মুক্ত হলো দেশীয় ৫টি স্ট্রিমিং প্ল্যাটফর্মে। এগুলো হলো বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স, এয়ারটেলস্ক্রিন ও বিডিফ্লিক্স লাইভ। ছবিটি এর যেকোনো একটি সাইটে গিয়ে উপভোগ করা যাবে বিনা মূল্যে!

‘একটি সিনেমার গল্প’র কনটেন্ট পার্টনার বাংলা ঢোল জানায়, বাংলাদেশ ও কলকাতার দর্শক এরই মধ্যে ছবিটি বড়পর্দায় মুক্তি পেয়েছে। দর্শকদের মাঝে ছবিটির এখনো বেশ চাহিদা রয়েছে। তা ছাড়া দেশজুড়ে এখন চলছে হোম কোয়ারেন্টিন। তাই ঘরে বসে ছবিটি বিনামূল্যে উপভোগের জন্য এটি মঙ্গলবার (১৪ এপ্রিল) অ্যাপগুলোতে উন্মুক্ত করা হয়েছে।

সিনেমার ভেতরেও থাকে সিনেমা, গল্প। পরিচালক, নায়ক ও অন্যান্য কুশলীর জীবনটা আসলে কেমন? পরিচালকের সঙ্গে নায়িকার, নায়িকার সঙ্গে নায়কের বোঝাপড়া, দ্বন্দ্ব ও শিল্পের সংকট নিয়ে এই চলচ্চিত্র। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, ঋতুপর্ণা ঘোষ, চম্পা, সাদেক বাচ্চু, সাবেরী আলম, আলমগীর প্রমুখ। ‌

‘একটি সিনেমার গল্প’ ছবির জন্য ‘গল্প কথা’ নামে একটি গান সুর করেছিলেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। এতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর। এই গানের জন্য তারা পৃথকভাবে পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। চলচ্চিত্রের সবক‘টি গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে বাংলা ঢোলের ইউটিউব চ্যানেলে। সেগুলোও বেশ দর্শকপ্রিয়তা পেয়েছে।

ছবিটি বিনা মূল্যে দেখার জন্য ৫টি অ্যাপের লিংক:

http://banglaflix.com.bd/play/AotjN5ksGfA

http://robiscreen.com/play/AotjN5ksGfA

http://teleflix.com.bd/play/AotjN5ksGfA

http://www.airtelscreen.com/play/AotjN5ksGfA

https://bdflixlive.com/play/AotjN5ksGfA

×
সর্বশেষ সর্বাধিক পঠিত