লকডাউন শিথিলের পর স্পেনে বাড়ল আক্রান্ত

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৪:০৪ এএম

নভেল করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেন আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসায় শিথিল করেছিল দীর্ঘ এক মাস ধরে চলা লকডাউন। সোমবার থেকে কাজে যোগ দিতে শুরু করেছিলেন দেশটির অনেকে। তবে এর এক দিন বাদেই আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে। বুধবারের তথ্য অনুযায়ী, আগের ২৪ ঘণ্টায় স্পেনে  নতুন আক্রান্তের সংখ্যা ৫ হাজার ১০০ জন বেড়েছে। গত পাঁচ দিনে স্পেনে এত রোগী আর ধরা পড়েনি বলে জানাচ্ছে বিবিসি।

নতুন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি দেখে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টে বক্তৃতায় হতাশ কণ্ঠে বলেন, করোনাভাইরাসের টিকা আবিষ্কার না হওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখছি না।

পরিস্থিতির উনড়বতি দেখে ইউরোপের বিভিনড়ব দেশ লকডাউন শিথিলের দিকে এগোলেও বিশ^ স্বাস্থ্য সংস্থা গত সপ্তাহেই হুঁশিয়ারি দিয়েছিল, সংক্রমণ ও মৃত্যুর হারে সামান্য অবনমন দেখে কোনো দেশ যদি আগেভাগে বিধিনিষেধ তুলে নেয়, তাহলে ভাইরাসটির আরও ভয়ংকর প্রত্যাবর্তন ঘটতে পারে। নতুন আক্রান্তের সংখ্যা বাড়লেও ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা কমেছে স্পেনে। এদিন ৫২৩ জন কভিড-১৯ রোগীর মৃত্যু ঘটেছে দেশটিতে।

করোনাভাইরাসে স্পেনে এ পর্যন্ত ১৮ হাজার ৫৭৯ জনের মৃত্যু ঘটেছে। যুক্তরাষ্ট্র ও ইতালির পর এটাই সর্বোচ্চ সংখ্যা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত