এবার টিভিতেও পপ-আপ ক্যামেরা, করা যাবে ভিডিও কল!

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ১২:৫৮ পিএম

স্মার্ট টিভি এখন আরও বেশি স্মার্ট হয়ে উঠছে। স্মার্টফোনের মতো এবার টিভিতে যুক্ত হচ্ছে ভিডিও ক্যামেরা। চীনা প্রযুক্ত জায়ান্ট হুয়াওয়ে আনছে এমন আকর্ষণীয় টিভি।

জি নিউজ জানায়, হুয়াওয়ে স্মার্ট স্ক্রিন এক্স৬৫ নামে টিভি মডেলটিতে থাকছে ইন্টিগ্রেটেড ক্যামেরা। আর তা ব্যবহার করে আপনার ড্রয়িং রুম থেকেই করা যাবে ভিডিও কল।

ইতিমধ্যে চীনে লঞ্চ হয়েছে এই টিভি । তবে চলতি বছরের শেষের দিকে বিশ্ব বাজারে পণ্যটি পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

স্মার্ট স্ক্রিন এক্স৬৫ এর স্পেসিফিকেশন

১. এই টিভিতে রয়েছে ওএলইডি স্ক্রিন। থাকছে এইচডিআর টেন ফরম্যাট সাপোর্ট।

২. টিভির সাউন্ড সিস্টেমে বিশেষ জোর দিয়েছে হুয়াওয়ে। এতে থাকছে ১৪ স্পিকারের সাউন্ড স্পিকার। থাকছে ৬টি ফুল রেঞ্জ উফার।

৩. স্মার্ট টিভির জন্য ব্যবহৃত হয়েছে হারমোনিওএস অপারেটিং সিস্টেম।

৪. থাকছে ২৪ মেগাপিক্সেলের পপ-আপ ক্যামেরা। স্মার্টফোনের পপ আপ ক্যামেরার মতোই এটি স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত