কাতারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হতে পারে

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ১২:৩৯ এএম

নিজ হাতে ২০২২ বিশ্বকাপ আয়োজক হিসেবে কাতারের নাম তুলেছিলেন সেপ ব্লাটার। সেই তিনিই এবার বলছেন ওই বছর বিশ্বকাপটা যুক্তরাষ্ট্রর হতে পারে। আসলে ঘুষের বিনিময়ে কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজক হয়েছিল, এমন অভিযোগ লিখিত আকারে দিয়েছে যুক্তরাষ্ট্রর এরপরই ফটুবল থেকে নিষিদ্ধ টারের মখু থেকে ওমন কথা বের হলো। কাতারে ২০২২ বিশ্বকাপ হওয়ার কথা ওই বছরের ডিসেম্বরে এতে করে প্রথম বারের মতো বিশ্বকাপ জনু-জলুাইয়ের স্লট থেকে সরে যাচ্ছে। কিন্তু ‘বরাবরই কাতারের বিশ্বকাপ প্রতিটি বাধার মুখে পড়ছে অনৈতিক উপায়ে আয়োজকের টিকিট পাওয়ার অভিযোগে।

এতদিন মৌখিক অভিযোগ থাকলেও এই প্রথম যুক্তরাষ্ট্রর বিচার বিভাগে অভিযোগ করে দেশটির তদন্তকারীরা। ২০২২ তো বটেই ২০১৮ বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য রাশিয়াও ঘুষ দিয়েছিল বলে তাতে উলে করা হয়। ফিফার বেশ কয়কজন উচ্চপদস্থ কমর্কর্তা সেই ঘুষের অর্থ নিয়েছিলেন বলে জানানো হয় তাতে। সংবাদ মাধ্যমে উঠে আসছে যে এই যুক্তরাষ্ট্রর করা অভিযোগ সত্য হলে আয়োজককে হারাতে পারে কাতার। কিন্তু ‘বিশ্বকাপ আসতে আর দইু বছর বাকি, এমন সময়ে অন্য কোনো দেশ আয়োজক হতে পারবে। দেশটির সেই প্রতিটি কি আছে? এমন সময় পরামর্শ দিলেন কাতারকে নির্বাচন করা ব্লাটার নিজেই। জার্মান আউটলেট স্পোটর্ ব্লিটজকে এক সাক্ষাৎকারে ৮৪ বছর বয়সী সাবেক ফিফা প্রেসিডেন্ট জানান, ‘জার্মানি আয়োজক হতে পারে। কিন্তু ‘এখানে একটা সমস্যা হলো ২০১৮ সালে ইউরোপের আসর হয়েছে এখানে। টানা দুবার একই মহাদেশে বড় দুই  টুর্নামেন্টর আয়োজক হতে পারে না ।

এখানেই তিনি সামনে আনেন যুক্তরাষ্ট্রর কথা,  যুক্তরাষ্ট্র এখানে এক নম্বারে আসতে পারে। কারণ তারা ২০২৬ এ আয়োজক হবে, ওই আসরের বদলে সামনের বার তারা বিশ্বকাপ আয়োজন করতে পারবে। তাদের সেই সামর্থ্য আছে। এছাড়া জাপানও পারে, তারা তো ২০২২ এর জন্য বিড করেছিল। ভাগ্য ভালো যে ২০২২ বিশ্বকাপে ৩২ দলই থাকছে, ৪৮ নয়। তাই সামনের বারের সব কিছইু ২০১৮ বিশ্বকাপের মতোইয়  ২০২৬ বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রর দেশটির সঙ্গে কানাডা ও মেক্সিকোও প্রথমবারের মতো ৪৮ দেশের ফটুবল বিশ্বকাপ আয়োজন করবে। অভিযোগ প্রমাণ  হলে কাতারের কাছ থেকে ২০২২ বিশ্বকাপের আয়োজকস্বত্ব যদি যুক্তরাষ্ট্ররকে দেওয়া হয় তাহলে ২০২৬ এ কানাডা মেক্সিকোর সঙ্গে আরেক নতনু দেশকে খজুঁতে হবে ফিফাকে। কিছুদিন আগে ব্লাটারের বিরুদ্ধে কম মূল্যে ক্যারিবিয়ান অঞ্চলে ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের সম্প্রচার বিক্রির তদন্ত থামিয়ে দেন সইুজারল্যান্ডের প্রকৌশলীরা। এ নিয়ে ব্লাটার বলেন, ‘ওই তদন্ত আমার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র ছিল। একটি সাধারণ সম্প্রচার চুক্তি  নিয়ে তদন্ত করায় আমি বিস্মিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত