বার্সেলোনা সবশেষ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল ২০১৫ সালে। আবারও ইউরোপসেরা ক্লাব হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে কাতালানরা। গত বছর লিগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতায় ছাঁটাই হয়েছেন সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দে । বার্সার বর্তমান কোচ কিকে সেতিয়েন এবার চ্যাম্পিয়ন্স লিগ খরা কাটাতে চান। আর চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজের পোষা গরুগুলোকে তা দেখাতে মুখিয়ে আছেন তিনি।
এবারের ইউরোপ সেরা ক্লাব প্রতিযোগিতার পির কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলেছে বার্সেলোনা । নাপোলির সঙ্গে ফেব্রুয়ারির সেই ম্যাচ ১-১ গোলে ড্র করেছে স্প্যানিশ ক্লাবটি। করোনার প্রাদুর্ভাববের কারণে দ্বিতীয় লেগ স্থগিত হয়ে আছে। সেতিয়েন টিভি থ্রি দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘আমি খেলোয়াড়দের অনেকবার বলেছি শিরোপা জিততে চাই। আমার তর সইছে না। নষ্ট করার মতো সময় নেই মোটেও। আমি চ্যাম্পিয়নস লিগ আর লা লিগা জিততে চাই। দুটিই যদি জিততে পারি, তা হলে সবচেয়ে ভালো। আমি চ্যাম্পিয়নস লিগ জিতে লিয়েনক্রেসের মাঠে আমার গরুগুলোর সঙ্গে হাঁটতে চাই। আমার হাতে থাকবে চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা। গরুগুলোকে ট্রফিটা দেখাতে চাই আমি। এটা আমার প্রস্তাব করোনাভাইরাসের কারণে স্প্যানিশ লিগ বন্ধ হওয়ার আগে ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীষের্ই বাসের্লোনা। করোনাভাইরাসের কারণে বন্ধ থাকা লিগ শুরু করার চিন্তা করছে কর্তৃপক্ষ। সেটা হতে পারে মে এর শেষে। এরই মধ্যে মৌসুমের বাকি খেলা বাতিল করে শীষের্ থাকা দলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে বেলজিয়ামের লিগে। তবে সেতিয়েন খেলেই জিততে চান।
তিনি বলেন, ‘আমি অবশ্যই খেলতে পছন্দ করব এবং খেলেই চ্যাম্পিয়ন হতে চাইব। বাস্তবতা হলো, পরিস্থিতি একইরকম আছে এবং লিগ মৌসুমের সময় পার হয়ে যাচ্ছে। আমি জানি না, শিরোপার জন্য এটাই ( দু পয়েন্টে এগিয়ে থাকা) যথেষ্ট কি না। আমি নিজেকে চ্যাম্পিয়ন ভাবতে চাচ্ছি না।সেতিয়েনের রয়েছে গবাদিপশুর খামার। সেতিয়েন নিজেই জানিয়েছিলেন বার্সেলোনাকে কোচিং করানোর প্রস্তাব যখন পেয়েছিলেন, কাকতালীয়ভাবে তখনো নিজের গ্রামের মাঠে গরু চড়াচ্ছিলেন তিনি। বতর্মান লা লিগা কোচদের মধ্যে সবচেয়ে বেশি বয়স তার। সেতিয়েনের আশা অনেকদিন মেসিদের গুরু থাকবেন তিনি ।
