হ্যান্ড স্যানিটাইজার, জৈব সারের পর কেরু অ্যান্ড কোম্পানি এবার বাজারে নিয়ে এলো ‘কেরুজ ভিনেগার’। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের আওতাধীন প্রতিষ্ঠানটি নতুন আঙ্গিকে এ পণ্য বাজারজাত শুরু করেছে। গতকাল শিল্প মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
পণ্য বৈচিত্র্যকরণ এবং দেশি পণ্যের বাজার তৈরির অংশ হিসেবে সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কেরু অ্যান্ড কোম্পানি প্রথম বাজারে নিয়ে আসে কেরুজ হ্যান্ড স্যানিটাইজার। পাশাপাশি প্রতিষ্ঠানটি কৃষি উৎপাদন বাড়াতে জৈব সার ‘সোনার দানা’ উৎপাদন ও বাজারজাত করছে।
প্রতি ৪৫০ মিলিলিটারের বোতল ৫০ টাকা ও ৭৫০ মিলিলিটারের বোতল ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
