হ্যাকারদের কাছে ৫ লাখ ভিডিও বিক্রি করেছে জুম!

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০২:৩৫ এএম

একের পর এক বিতর্কের মুখে পড়ছে ভিডিও কনফারেন্সিং অ্যাপ জুম। এবার অ্যাপটির বিরুদ্ধে গ্রাহকদের ভিডিও বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। ফোর্বসের খবর। সাইবার নিরাপত্তা বিষয়ক প্ল্যাটফর্ম সাইবলের বিশেষজ্ঞরা জানান, ৫ লাখ ৩০ হাজার ভিডিওর লগইন হ্যাকারদের হাতে তুলে দিয়েছে জুম। নামমাত্র মূল্যে এসব ভিডিও বিক্রি করা হয়, অনেক ক্ষেত্রে বিনা মূল্যেই দেওয়া হয়েছে।

এসব ভিডিও কিনেছে গোপন একটি হ্যাকিং ফোরাম। চুরি যাওয়া ক্রেডেনশিয়ালের মধ্যে সাইবলের কিছু কর্মীর তথ্যও রয়েছে। পাশাপাশি রয়েছে ব্যক্তিগত সার্ভার ইউআরএল এবং জুম হোস্ট কি। এই ক্রেডেনশিয়ালগুলো সঠিক বলেও নিশ্চিত করেছে সাইবল।

এদিকে চুরি যাওয়া কিছু অ্যাকাউন্টের মালিকের সঙ্গে যোগাযোগ করেছে ব্লিপিং কম্পিউটার। পাসওয়ার্ডগুলো সঠিক বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। নভেল করোনাভাইরাস সংক্রমণ রোধে হোম অফিস জনপ্রিয় হয়ে ওঠে। তবে এর মধ্যে এই কনফারেন্সিং সেবা যান্ত্রিক ত্রুটির কারণে সমালোচনার শিকার হয়। এরপর অভিযোগ ওঠে,  আমন্ত্রিত নন এমন গ্রাহকও সভায় ঢুকে পড়ছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত