বাড়ি থেকে ডেকে নিয়ে স্কুলছাত্রকে হত্যা

আপডেট : ১৭ এপ্রিল ২০২০, ০১:৪৭ পিএম

রংপুরের বদরগঞ্জে এসএসসি পরীক্ষার ফল প্রত্যাশী এক শিক্ষার্থীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে শ্যামল চন্দ্র মহন্ত ওরফে নয়ন নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নয়ন বদরগঞ্জ পৌর শহরের কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এবার বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার।

পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে প্রতিবেশী জুলফিকার নামে এক যুবক নয়নকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর আর তিনি বাড়ি ফিরেনি।

রাত গভীর হলে আশপাশের এলাকায় খোঁজখবর নিতে শুরু হয়। কিন্তু রাতে কোথাও তার সন্ধান মেলেনি। পরে শুক্রবার সকালে বাড়ির পাশের স্কুলের বারান্দায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নয়নের মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে তার পরিবারের লোকজনকে খবর দেয়া হয়। 

এ বিষয়ে বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিক আলামত থেকে এই হত্যাকাণ্ডটি রহস্যজনক বলে ধারণা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত