কিছুদিন আগে মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান ফুটবল মৌসুম শুরু করেছে। এবার পাশের দেশ তুর্কমেনিস্তানও মৌসুম শুরু করতে যাচ্ছে। শুধু তাই নয়, গ্যালারিতে দর্শক উপস্থিতিতেও বাধা নেই তাদের। এতে বিশ্বে বেলারুশের পর দ্বিতীয় দেশ হিসেবে বর্তমান পরিস্থিতিতে দর্শকসহ ফুটবল চালু রাখার নজির গড়তে যাচ্ছে তুর্কমেনিস্তান।
করোনাভাইরাসের চলমান পরিস্থিতিতে বেলারুশ, তাজিকিস্তান ছাড়াও মধ্য আমেরিকার নিকারাগুয়া এবং আফ্রিকার বুরুন্ডি ফুটবল চালিয়ে আসছিল। তবে গত সোমবার বুরুন্ডি তাদের ফুটবল মৌসুম স্থগিত করে। তুর্কমেনিস্তান আবার তাদের ফুটবল মৌসুম শুরু করছে সামনের সপ্তাহান্ত থেকে।
গত ২৪ মার্চ তারা কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত ছাড়াই খেলা স্থগিত করেছিল।
