যবিপ্রবিতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১১:২৮ এএম

দেশে প্রমবারের মতো মেডিকেল কলেজ ও হাসপাতালের বাইরে পাবলিক বিশ্ববিদ্যালয়
য়ে করোনাভাইরাসের পরীক্ষা শুরু হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে করোনাভাইরাসের ১৩টি নমুনা পরীক্ষার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।

গতকাল শুক্রবার পরীক্ষা শুরুর প্রম দিনেই ১৩টি নমুনা আসে। যবিপ্রবি জিনোম সেন্টারে বৃহত্তর যশোরের চার জেলার (যশোর, নড়াইল, মাগুরা ও ঝিনাইদহ) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হবে। তবে প্রম দিনে যশোরের নমুনা দিয়ে পরীক্ষা শুরু হয়েছে।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে করোনাভাইরাস পরীক্ষার জন্য দুটি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে চারজন বিশেষজ্ঞ ও দুজন ল্যাব টেকনোলজিস্ট আছেন। প্রম ১৪ দিন কাজ করবেন জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ, একই বিভাগের সহকারী অধ্যাপক অভিনু কিবরিয়া ইসলাম, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হাসান আল ইমরান ও অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজিদ হাসান, ল্যাব টেকনোলজিস্ট মাসুদুর রহমান ও দীপংকর চক্রবর্তী।

প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ আরও বলেন, আমরা দুটি টিমে ভাগ করেছি। প্রম টিম ১৪ দিন কাজ করার পর কোয়ারেন্টাইনে চলে যাবে। এরপর দ্বিতীয় টিম কাজ করবে। পর্যায়ক্রমে দুটি টিম কাজ করবে। বৃহত্তর যশোরের চার জেলার নমুনা পরীক্ষার দায়িত্ব পেয়েছি আমরা। প্রম দিন শুক্রবার যশোরের সিভিল সার্জনের কাছ থেকে ১৩টি নমুনা পেয়েছি। পরীক্ষা শেষে ফলাফল সিভিল সার্জন ও আইইডিসিআরের কাছে পাঠিয়ে দেব। তারাই ফলাফল ঘোষণা করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, সুরক্ষার সব ব্যবস্থা পেলে যবিপ্রবির জিনোম সেন্টারে প্রতিদিন কমপক্ষে ২০০টি নমুনা পরীক্ষা করা সম্ভব। আমরা এখনো পূর্ণ সুরক্ষা সামগ্রী পাইনি। আমাদের মাত্র পিপিইর ২০০ গাউন এবং ৪০০ টেস্টিং কিট দেওয়া হয়েছে।বিশ্ববিদ্যালয় ফান্ড থেকে সহায়তা করা হয়েছে। তবে পুরোদমে কাজ করতে হলে সুরক্ষা সামগ্রীসহ সব সহায়তা প্রয়োজন। তিনি বলেন, আজ (গতকাল) ১৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এগুলো নেগেটিভ এসেছে। এই রিপোর্ট আইইডিসিআর এবং সিভিল সার্জনকে দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত