ওবায়দুল কাদেরের দাবি

ইউরোপ-আমেরিকার চেয়ে এখনো ভালো অবস্থানে রয়েছি

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১২:১৭ পিএম

করোনাভাইরাস থেকে দেশকে রক্ষায় রাজনৈতিক ঐক্যের প্রয়োজন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্র  ওবায়দুল কাদের বলেছেন, এই মুহুর্তে রাজনৈতিক বিভাজন ভয়াবহ বিপদ ডেকে আনবে। গতকাল শক্রবার দুপুরে সংসদ ভবনের বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আজকের এ দুর্যোগে জাতি হিসেবে আমাদের বিভক্তি কোনোভাবেই কাম্য নয়। এ সময় বিভাজনের অনিবার্য পরিণতি ভাইরাসের ভয়ংকর রূপ মোকাবিলা করা যাবে না। জেনেশুনে আমরা যেন এ মারাত্মক ভুলের ফাঁদে পা না দিই। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেন, মনে রাখতে হবে এই লড়াই আমাদের সবার বাঁচার লড়াই। এই লড়াইয়ে নিজে বাঁচতে হবে, অন্যকেও বাঁচাতে হবে। পরস্পর পরস্পরকে সুরক্ষা না দিলে আমাদের নিজেদের সুরক্ষাই হুমকির মুখে পড়বে। ওবায়দুল কাদের বলেন, করোনা সংক্রমণে বিশ্বের ২১০টি দেশ আজ আক্রান্ত। এর মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৪তম। ইউরোপ-আমেরিকার তুলনায় আমরা এখনো ভালো অবস্থানে রয়েছি। ঐক্যবদ্ধভাবে করোনা মোকাবিলা করতে পারলে এ কালো মেঘ অচিরেই কেটে যাবে ইনশাআল্লাহ।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহবান জানিয়ে তিনি বলেন, ‘আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, ঘরে থাকি; তাহলে ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।’ এ সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে ত্রাণ কমিটি গঠন করতে মাঠপর্যায়ের নেতাদের প্রতি আহব্বান জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ত্রাণ বিতরণের প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আওয়ামী লীগের তৃণমূলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহŸান জানাচ্ছি। ত্রাণ বিতরণে কোনো প্রকার অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না জানিয়ে তিনি বলেন, ‘এ বিষয়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর অবস্থানের কথা স্পষ্টভাবেই বলে দিয়েছেন। দলীয় পরিচয়েও কেউ ত্রাণ নিয়ে নয়-ছয় করলে ছাড় দেওয়া হবে না।’

এ সময় করোনা মোকাবিলায় যারা সামনের সারিতে থেকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন সেই ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী; প্রশাসনের বিভিনড়ব স্তরের কর্মকর্তা র‌্যাব, পুলিশ, সেনাবাহিনী, গণমাধ্যম, জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ওবায়দুল কাদের। করোনায় সিলেটের চিকিৎসক ডা. মঈন উদ্দিনের মৃত্যুতে সারা দেশের মতো আওয়ামী লীগও গভীরভাবে মর্মাহত জানিয়ে তিনি বলেন, ‘তবে এটা খুবই দুঃখজনক যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর (বিএনপির মহাসচিব) ডা. মঈনের মৃত্যু নিয়ে অহেতুক দেশের স্বাস্থ্য ব্যবস্থার সমালোচনা করেছেন। আমি তাকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আজ সারা পৃথিবী করোনায় আক্রান্ত। এখানে ধনী-গরিব, চিকিৎসক-রাজনীতিবিদ, সমাজসেবী কেউ রেহাই পাচ্ছে না। দেশে দেশে এরই মধ্যে বহু চিকিৎসক প্রাণ দিচ্ছেন। সেহেতু স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে সমালোচনা করে মোটেই সমীচীন নয় বলে আমি মনে করি।’

১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের কথা স্মরণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত স্বাধীন বাংলাদেশের প্রম স্বাধীন সরকার শপথ গ্রহণ করে। এদিনই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করা হয়। আজকের সারা বিশ্ব মহাদুর্যোগ করোনা ভাইরাসের কারণে দিনটি পালনের আনুষ্ঠানিকতা পালন করতে না পারলেও চেতনা ও বিশ্বাসে এই ঐতিহাসিক দিনটির তাৎপর্য চিরভাস্বর হয়ে থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত