না.গঞ্জে করোনা চিকিৎসা

ডাক্তার-নার্সদের থাকার ব্যবস্থা করলেন সেলিম ও শামীম ওসমান

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১২:১৮ পিএম

নারায়ণগঞ্জে করোনা (কভিড-১৯) আμান্ত রোগীদের চিকিৎসাসেবা দেওয়া ডাক্তার ও নার্সসহ স্বাস্থ্যকর্মীদের থাকার জন্য একটি বেসরকারি ক্লাব ও জেলা পরিষদের ডাকবাংলো ব্যবস্থা করে দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। এর আগে জেলা প্রশাসনের তরফ থেকে চিকিৎসক, নার্স ও ওয়ার্ড বয়দের থাকার জন্য যে স্থান নির্ধারণ করা হয়েছিল সেগুলো থাকার অনুপযোগী বলে সমালোচনা উঠেছিল চিকিৎসা-সংশ্লিষ্টদের মাঝে।

বিষয়টি জানতে পেরে ডাক্তার, নার্স ও হাসপাতাল-সংশ্লিষ্টদের পরিবারের কথা বিবেচনা করে তাদের থাকার এ ব্যবস্থা করে দেন দুই সংসদ সদস্য। গতকাল শুক্রবার এ তথ্য জানান খানপুর ৩০০ শয্যা হাসপাতালের (করোনা হাসপাতাল) আবাসিক চিকিৎসক ও ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. সামসুজ্জোহা সরকার সঞ্জয়। তিনি জানান, যারা করোনা রোগীদের চিকিৎসা সেবা দেবেন তারা আমাদের জন্য নিজেদের সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করছেন। তাদের ও তাদের পরিবারের সদস্যদের কথা চিন্তা করেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমান এ ব্যবস্থা করে দিয়েছেন। তিনি জানান, ডাক্তারদের জন্য শহরের নারায়ণগঞ্জ ক্লাব ও নার্সদের জন্য জেলা পরিষদের ডাকবাংলোয় ব্যবস্থা করা হয়েছে। ইতিধ্যে দুটি স্থান প্রস্তুত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত