গাজীপুর মহানগরীর কোনাবাড়ির জেলখানা রোডে করিম স্পিনিং মিল নামের একটি কারখানায় অগিড়বকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ওই কারখানায় একটি ফ্লোরে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এতে ওই ফ্লোরে থাকা বিপুল পরিমাণ সুতা ও কাপড় পুড়ে গেছে।
