করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধের কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুμবার দুপুরে কুড়িল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম, মোয়াজ্জিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন নৌবাহিনীর সদস্যরা। এ সময় মসজিদগুলোতে যাতে অতিরিক্ত জনসমাবেশ না হয় তা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে স্থানীয় জনগণকে প্রয়োজনীয় পরামর্শ প্রদানের আহ্বান জানানো হয়।
নৌবাহিনী রাজধানীসহ চট্টগ্রাম ও খুলনার দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিয়মিত জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিৎসা সহায়তা প্রদানসহ বিভিনড়ব সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া বিভিনড়ব স্থানে বাড়ি বাড়ি গিয়ে দুস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে। আইএসপিআর।
