সম্মিলিত পর্যটন জোটের নেতারা

করোনা-পরবর্তী অর্থনীতি ঘুরে দাঁড়াবে পর্যটনে

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ১২:২১ পিএম

করোনা মহামারীর কারণে হুমকিতে দেশীয় অর্থনীতি। দুর্যোগ গেলেও এর প্রভাব থাকবে দীর্ঘদিন। কিন্তু দেশের পর্যটন খাতকে সঠিকভাবে কাজে লাগালে দেশীয় অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এটিই অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করবে। গতকাল শুμবার বিকেলে অনলাইন অ্যাপসের মাধ্যমে পর্যটনশিল্পের সংগঠনগুলোর নবগঠিত ‘সম্মিলিত পর্যটন জোটের’ বৈঠকে নেতারা এসব কথা বলেন। জোটের আহ্বায়ক ও বাংলাদেশ ট্যুরিজম ফাউন্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান বলেন, ‘পর্যটনকে কাজে লাগিয়ে অর্থনীতি শক্তিশালী করতে হলে এ খাতের ব্যবসায়ীদের সবল করতে হবে। এজন্য জোট ঘোষিত ৬ দফা আমলে নিয়ে পর্যটননীতি বাস্তবায়ন করতে হবে।’

বৈঠকে বাংলাদেশ ট্যুরিজম এক্সপ্লোরারস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শহিদুল ইসলাম সাগর বলেন, ‘করোনা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা জানতে পেরেছি এদেশ প্রাকৃ তিকভাবে কতটা সমৃদ্ধ। এতদিন না বুঝে শুধু পর্যটন পর্যটন করেছি, পরিবেশ নিয়ে ভাবিনি। কিন্তু এখন সময় এসেছে প্রকৃতির সহ্যক্ষমতা নির্ণয় করে পর্যটনশিল্পকে কাজে লাগানোর।’

বৈঠকে ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের (টুয়াক) সভাপতি রেজাউল করিম রেজা, শ্রীমঙ্গল পর্যটন সেবা সংস্থার সাধারণ সম্পাদক সামসুল হক, বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম মিডিয়া ফোরামের সভাপতি কাজী রহিম শাহরিয়ার, বেকারি অ্যান্ড পেস্ট্রি শেফ অ্যাসেমব্লি অব বাংলাদেশের (বিপিসিএবি) ফাউন্ডার শাহরিয়ার এ্যানি প্রমুখ বক্তব্য দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত