থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৭ যাত্রী ও একজনের মরদেহ নিয়ে একটি বিশেষ ফ্লাইট ঢাকায় ফিরেছে। গতকাল শুμবার বিকেল ৪টা ২০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-২১৪ ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুমোদন নিয়ে ফ্লাইটটি ঢাকায় আসে। বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
বিমানবন্দরের স্বাস্থ্য বিভাগ জানায়, ফ্লাইটের সবাই ব্যাংকক থেকে স্বাস্থ্যসনদ নিয়ে দেশে ফিরছেন। সেদেশে তাদের কারও দেহেই কভিড-১৯-এর সংμমণ পাওয়া যায়নি। তবুও ¯িঙঊনিংয়ের পর হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যার মরদেহ এসেছে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
ইউএস-বাংলার জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, ভারতে আটকে পড়া বাংলাদেশিরা তাদের ফ্লাইটে ঢাকা আসবেন। আগামী ২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত ৬টি ফ্লাইটে চেনড়বাই থেকে এবং ২১ ও ২৩ এপ্রিল দুটি ফ্লাইটে কলকাতা থেকে ঢাকা ফিরবেন তারা।
