ত্রাণের জন্য যে বিক্ষোভ হচ্ছে, তার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে অভিযোগ করে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা বিক্ষোভ করছে, তাদের ভাড়া করে আনা হয়েছে। গতকাল শক্রবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে এক অনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক লাখ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। প্রায় ১২ বিলিয়ন ডলারের এ বরাদ্দ দেশের মোট জিডিপির ৩ দশমিক ৩ শতাংশ। খেটে খাওয়া মানুষের জীবন- জীবিকাসহ সমগ্র দেশ ও অর্থনীতিকে বাঁচাবে। দেশে ৫০ লাখ নিমড়ব আয়ের পরিবারের জন্য মাসে পরিবারপ্রতি ৩০ কেজি চাল ১০ টাকা কেজি দরে দেওয়া হচ্ছে। এতে আড়াই কোটি মানুষের অনড়বসংস্থান হবে। সরকার আরও ৫০ লাখ মানুষকে এ প্রμিয়ার যুক্ত করতে চায়। এ কাজ চলছে। তিনি বলেন, গত কয়েক দিনে দেশের বিভিনড়ব জায়গায় ত্রাণের জন্য বিক্ষোভ, বিভিনড়ব গণমাধ্যমে এটা আপনারা দেখতে পেয়েছেন। কিন্তু আজকেই (গতকাল) গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বিভিনড়ব সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, এ বিক্ষোভের অনেকগুলোর পেছনে রাজনৈতিক ইন্ধন ছিল।
হাছান মাহমুদ বলেন, সরকার প্রতিটি দুস্থ মানুষের কাছে ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর। শুধু সরকারের ত্রাণ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় নয়; সরকারের পক্ষ থেকে পুলিশ বাহিনী, জেলা প্রশাসন এবং সিটি করপোরেশনগুলো মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে। এমনকি ত্রাণের জন্য হটলাইন ৩৩৩ খোলা হয়েছে। এমন ব্যবস্থা আশপাশের কোন দেশে করা হয়েছে, আমি অন্তত জানি না।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্ষেপ করে বলেন, ‘এই যখন ব্যবস্থা করা হয়েছে তখন প্রতিদিন বিএনপির পক্ষ থেকে সমালোচনা আর কয়েকটি ফটোসেশন করা হয়। আপনারা জানেন রাজশাহীতে একজন ফৌজদারি অপরাধে গ্রেপ্তার হয়েছে, তিনি নাকি ছাত্রদলের নেতা, তাকে ছেড়ে দিতে হবে দাবি বিএনপির। ফৌজদারি অপরাধে কাউকে গ্রেপ্তার কি সরকার বন্ধ রাখবে? ত্রাণ পৌঁছানো নিয়ে প্রশেড়বর জবাবে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের ৭০ হাজারের বেশি স্থানীয় সরকারের প্রতিনিধি আছে, সেখানে কিছু লোক অনিয়ম ঘটাচ্ছে। কিন্তু অনিয়মের একটি ঘটনাও আমাদের কাম্য নয়। প্রধানমন্ত্রী তাদের কঠোর হাতে দমন করার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন।
যেখানেই অনিয়ম পাওয়া যাচ্ছে সেখানেই প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, গত কয়েক দিনে যে ঘটনাগুলো ঘটেছে, এর সঙ্গে বিভিনড়ব দলের সমর্থকরা যুক্ত। বিএনপির বেশ কয়েকজন এখানে আছে। কে কোন দলের সেটি না দেখে সরকার যে ঘটনা ঘটাচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে। আরও কঠোরভাবে এ ব্যবস্থা গ্রহণ করা হবে।
