ভাই-ভাতিজার লাঠির আঘাতে এক ব্যক্তি নিহত

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০১:২৮ পিএম

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জানদি গ্রামে বড় ভাই ও ভাতিজার হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইউসুফ শেখ (৫৫)। তিনি ওই এলাকার মৃত রিয়াজ শেখের ছেলে। ইউসুফ ক্ষেতখামারি ও গৃহস্থালির কাজ করতেন বলে জানা গেছে।

অপরদিকে তার বড় ভাই মোহাম্মদ শেখ (৬০) একই রকম ক্ষেতখামারি ও গৃহস্থালি কাজ করেন।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুর রহমান জানান, মোহাম্মদ আলীর ছেলে জয়নাল (২২) শেখ ভবঘুরে দিনযাপন করে। তার সাথে ঘুরে ইউসুফে শেখের ছেলে রহমানর শেখ (২২) নষ্ট হয়ে যাচ্ছে বলে অভিযোগ করতেন নিহতের স্ত্রী। এ নিয়ে শনিবার সকালে দুই পরিবারের মাঝে ঝগড়াও হয়। এর একপর্যায়ে লাঠির আঘাতে ইউসুফের মৃত্যু হয়।

খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাঙ্গা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত