আবার জোড়া লাগছে ইমরান-অবন্তিকার সংসার!

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৮:৪২ পিএম

করোনার কারণে ভারতে চলছে লকডাউন। কঠিন এই পরিস্থিতিতে আবার জোড়া লাগতে যাচ্ছে ইমরান খান-অবন্তিকার সংসার! সম্প্রতি, এমনই ইঙ্গিত মিলেছে অবন্তিকার ফেসবুক পোস্ট থেকে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় পারিবারিক অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করেছেন অবন্তিকা। যেখানে তাকে নিজের কন্যা সন্তানকে ঠোঁটে আদরের চুম্বন এঁকে দিতে দেখা যাচ্ছে অবন্তিকাকে। ক্যাপশনে মার্টিন লুথার কিং-এর লাইন তুলে অবন্তিকা লিখেছেন, ‘আমি আমার ভালোবাসার সঙ্গেই থাকতে চাই, ঘৃণার বোঝা বয়ে বেড়ানো বড়াই কঠিন।’

অবন্তিকা আরও লেখেন, ‘যখন আমার ভালোবাসার পবিত্রতায় বিশ্বাস রাখা প্রয়োজন হয়ে পড়েছিল, তখনই ব্রহ্মাণ্ড থেকে বার্তা এল... এটা একটা জাদু।’

অবন্তিকার এই পোস্ট থেকেই অনেকেই মনে করছেন তিনি আবারও স্বামী ইমরান খানের কাছে ফিরছেন। তাকে শুভেচ্ছা জানিয়ে কমেন্টও করেছেন অনেকে।

গত বছরই ইমরান খান ও অবন্তিকার সংসারে ভাঙনের খবর শোনা গিয়েছিল। ইমরানের বাড়ি থেকে বের হয়ে মেয়েকে নিয়ে নিজের বাবা-মায়ের সঙ্গে থাকা শুরু করেন অবন্তিকা। অবন্তিকা বিয়ের পর থেকে মালিক খান দুটো পদবি ব্যবহার করতেন, আলাদা হওয়ার পর খান পদবিও তুলে দেন তিনি।

সম্পর্কে জানে তু ইয়া জানে না, দেলি বেলি খ্যাত অভিনেতা ইমরান খান অভিনেতা আমির খানের ভাগ্নে। শেষবারের মতো ‘কাট্টি বাট্টি’-তে দেখা যায় ইমরান খানকে। ‘কাট্টি বাট্টি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর গত ৪ বছর ধরে রূপালি পর্দায় দেখা যায়নি ইমরানকে। এমনকি, গত ৪ বছর ধরে অভিনয় জগতে দেখা যায়নি ইমরানকে। অভিনয় থেকে সরে এসে পরিচালনার কাজ করতে চাইছিলেন কিন্তু তাতেও সফল হননি। শুধু মাত্র টুকটাক নাটকে অভিনয় করে এত দিন ধরে সংসার চলছিল ইমরান, অবন্তিকার।

ইমরানের কোনো রোজগার না থাকায়, এত দিন পর্যন্ত অবন্তিকার পরিবারই তাদের সংসার চালাচ্ছিল বলেও খবর পাওয়া যায়। ফলে স্বামী, স্ত্রীর মধ্যে দিনের পর দিন ধরে অশান্তি বাড়তে শুরু করে। পরিবারের মানুষের সাহায্যেও ইমরান, অবন্তিকার সম্পর্কের কোনো উন্নতি হয়নি শেষ পর্যন্ত। দীর্ঘদিন ধরে স্বামী, স্ত্রীর মধ্যের ঝামেলার রেশ প্রভাব ফেলছিল তাদের সন্তান ইমারার মধ্যে। ফলে হঠাৎ করেই ইমরানের বাড়ি ছেড়ে ইমারাকে নিয়ে বেরিয়ে যান অবন্তিকা।

২০১১ সালে সাতপাকে বাঁধা পড়েন ইমরান খান ও অবন্তিকা মালিক। ২০১৪ সালে ৯ জুন ইমরান ও অবন্তিকার জীবনে আসে তাদের আদরের সন্তান ইমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত