করোনাভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ লাখ টাকা অনুদান দিয়েছে হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াক্ফ) বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সম্প্রতি এ অনুদান দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান কাজী গোলাম রহমান ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকিম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
এ সময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হামদর্দসহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে অংশ নেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস অনুদানের চেক গ্রহণ করেন।
এ ছাড়া নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যদ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ, দেশব্যাপী ফ্রি চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে হামদর্দ।
