সড়কে প্রাণ গেল ৩ জনের

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৩:১৪ এএম

চট্টগ্রামের আনোয়ারায় মোটরসাইকেল দুর্ঘটনায় দেবর নিহত হওয়ার দু’দিন পর ভাবি আয়েশা আক্তারও (২৬) মারা গেছেন। গতকাল শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আয়েশা আক্তার বরুমচড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের স্ত্রী। গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম শহর থেকে ভাবিকে নিয়ে বাড়ি ফেরার পথে কর্ণফুলী উপজেলার পিএবি সড়কের দৌলতপুর এলাকায় মোটরসাইকেল পিছলে পড়ে দুর্ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় লোকজন আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেবর কাইসার হামিদকে (২৫) মৃত ঘোষণা করেন। এর দু’দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভাবি আয়েশা আক্তারের মৃত্যু হলো।

সুনামগঞ্জে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত : সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শনিবার বিকেল ৪টায় দক্ষিণ সুনামগঞ্জের পাগলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের জিয়াউর রহমান (৪০) ও একই গ্রামের মিন্টু দাস (২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাগেরকোনা এলাকা থেকে দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে আঞ্চলিক সড়ক দিয়ে শান্তিগঞ্জ বাজারে যাচ্ছিলেন জিয়াউর রহমান। পথে পাগলা বাজার এলাকার সড়কে আসার পর সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত