‘সামাজিক দূরত্ব আদেশ’ অমান্য পার্বতীপুরে ভ্রাম্যমাণ আদালতের অর্থদন্ড

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৩:১৫ এএম

দিনাজপুরের পার্বতীপুরে সরকার ঘোষিত সামাজিক দূরত্ব আদেশ না মেনে ঘোরাফেরা করায় অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার দুপুরে আইন অমান্যে পথচারী ও ব্যবসায়ীসহ ১২ জনকে প্রায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে গত ২৪ দিনে উপজেলায় ৯০ জনকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হলো। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোছা. শাহনাজ মিথুন মুন্নী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। মোছা. শাহনাজ মিথুন মুন্নী জানান, সরকারি বিধি ভঙ্গ করায় জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত