যমুনায় নৌকাডুবি ১ লাশ উদ্ধার নিখোঁজ দুজন

আপডেট : ১৯ এপ্রিল ২০২০, ০৩:৩৮ এএম

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মধ্যে এক তরুণীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল শনিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলিফা (২২) বগুড়ার সোনাতলা উপজেলার দিগলকান্দী গ্রামের তফিজ উদ্দিনের মেয়ে। আলিফা গাজীপুরের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার স্বামী মারা গেছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) নিখোঁজ ছিল তার মা রত্না বেগম ও ছেলে রবিউল ইসলাম।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, শুক্রবার দুপুরে যমুনা নদীতে নৌকা ডুবে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত