টেলিমেডিসিন প্রযুক্তি চালু করল প্রাভা হেলথ

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০২:১০ এএম

করোনাভাইরাসজনিত (কভিড-১৯) রোগীদের সেবা নিশ্চিতে একগুচ্ছ টেলিমেডিসিন প্রযুক্তি চালু করেছে প্রাভা হেলথ। বিশেষ টেলিফোন নম্বরের পাশাপাশি ভিডিও সংযোগের মাধ্যমে বাসায় থেকে চিকিৎসা পরামর্শ পদ্ধতি চালু করেছে তারা। গতকাল রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রাভা হেলথ এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, কভিড-১৯ এর জন্য নিবেদিত বিশেষ টেলিফোন নম্বরের পাশাপাশি ভিডিও সংযোগের মাধ্যমে বাসায় থেকে প্রাভা চিকিৎসকদের পরামর্শ নিতে পারবেন রোগীরা। এ পদ্ধতিতে রোগী এবং চিকিৎসক দুপক্ষই ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পারবেন। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত প্রাভা হটলাইন (১০৬৪৮) নম্বরে কল করতে পারবেন আগ্রহীরা। স্ক্রিনিং কলের পাশাপাশি, সব রোগীর জন্য ভিডিও পরামর্শ সেবাও দিচ্ছি প্রতিষ্ঠানটি। আবার কারও দরকার হলে প্রাভার কর্মীরা বাসা থেকে নমুনা সংগ্রহ করবেন, পৌঁছে দেবেন ওষুধও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত