করোনাভাইরাস পরিস্থিতির জন্য সারা বিশ্ব অবরুদ্ধ। অর্থনৈতিক কাজকর্ম, উৎপাদন, যোগাযোগ ব্যবস্থা বন্ধ এবং সংক্রমিত মহামারির কারণে সব ক্ষেত্রে সামাজিক দূরত্ব মেনে চলার আদেশ আছে সরকার থেকে।
মহামারি মানে শুধুই স্বাস্থ্য সংকট নয়, এর প্রভাব মানবজীবনে গভীর সংকটের সৃষ্টি করবে। বিশেষজ্ঞদের মতে, উৎপাদন বন্ধ থাকার কারণে মহামারী কাটিয়ে ওঠার পরেই শুরু হবে অর্থনৈতিক সংকট- খাদ্য সংকট। এ নিয়ে অভিনব উদ্যোগ নিয়েছে প্রকাশনা সংস্থা ঐতিহ্য। বাগান করে জিতে নেওয়া যাবে প্রতিষ্ঠানটির বিশেষ পুরস্কার।
করোনা সংকট উত্তরণে রাষ্ট্রীয় দায়িত্ব বেশি হলেও আমাদের নিজেদের অবস্থান থেকে এখন থেকেই কাজ শুরু করতে হবে। লক ডাউনের সময়টাতে ছাত্র-ছাত্রী, কর্মজীবী, গৃহিনী যারাই গ্রামে গেছেন অথবা যারা নিজ বাসায় আছেন, আমরা সবাই আমাদের নিজেদের বাড়ির আঙিনায় বা বাসার ছাদ বা বারান্দার জায়গাগুলো কাজে লাগাতে পারি।
দ্রুত বর্ধনশীল সবজি, শাক রোপন করে পরিবারের ও আশেপাশের দরিদ্র প্রতিবেশী, আত্মীয়দের জন্য খাদ্য ব্যবস্থায় কিছুটা হলেও সহায়ক হয়ে উঠতে পারি। সেই সঙ্গে সংকট উত্তরণে অর্থনীতির চাকাটাও সচল করতে পারি।
ঐতিহ্যের পক্ষ থেবে বলা হয়, ২০ মে’র মধ্যে আপনার বাগান, অথবা বীজতলার এক বা একাধিক ছবি পাবলিক পোস্ট করুন ফেইসবুক ওয়ালে, লিখুন উৎসাহমূলক কিছু ভাবনা। আর তার লিংক দিন ঐতিহ্যের ফেসবুক পেজের নির্দিষ্ট পোস্টের নিচে কমেন্ট বক্সে অথবা ঐতিহ্যের ফেসবুক গ্রুপে।
সেখান থেকে সেরা তিনজনের প্রত্যেকেই পাবেন ঐতিহ্যের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার- বীজ, জৈবসার, বাগান করার কিছু সরঞ্জাম ও ৫ হাজার টাকা মূল্যমানের ঐতিহ্য প্রকাশিত বই।
