৯ তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি দিল ‘স্বপ্ন’

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:২৪ এএম

ট্রান্সজেন্ডার বা তৃতীয় লিঙ্গের মানুষদের কাজের সুযোগ করে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে সুপারশপ ‘স্বপ্ন’। গতকাল প্রতিষ্ঠানের প্রশাসন বিভাগ থেকে আবদুল রহিম মুন, নিশি, আকাশ আহমেদ, লিটন, নীলা, তমা, সানি, তানিম মিয়া ও বিল্লাল এই ৯ জনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। তারা এখন থেকে ‘স্বপ্ন’র ডিস্ট্রিবিউশন সেন্টার ও আউটলেটে বিভিন্ন পদে কাজ করবেন।

‘স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, ডিস্ট্রিবিউশন সেন্টারের প্রধান মহিবুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান শাহ মো. রিজভী রনী, বন্ধু সংগঠনের মিডিয়া ফেলো শরিফুল ইসলাম পলাশ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

সাব্বির হাসান নাসির বলেন, তৃতীয় লিঙ্গ হলেও তারা এ সমাজেরই মানুষ। কিন্তু তাদের বেশিরভাগই কাজের সুযোগ পাচ্ছেন না। এবার ‘স্বপ্ন’ তাদের পাশে দাঁড়াল। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত