এক দিনের বেতন অনুদান দেবে কেন্দ্রীয় ব্যাংক

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৩:২৪ এএম

করোনাভাইরাস সংকটে স্বাস্থ্য নিরাপত্তা ও সুবিধাবঞ্চিতদের সহযোগিতায় আর্থিক অনুদান হিসেবে স্থায়ী-অস্থায়ী সব কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতন দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আর্থিক অনুদান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের সব কর্মীর এক দিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়া হবে। সার্কুলার জারি করে এ সিদ্ধান্ত সবাইকে জানানো হয়েছে। গত রবিবার কেন্দ্রীয় ব্যাংকের অফিশিয়াল আদেশে বলা হয়েছে,  সরকার করোনাভাইরাস সংক্রমণ রোধে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং জনগণকে নিরাপদে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সব স্তরের স্থায়ী-অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মকর্তা-কর্মচারীদের এপ্রিলের বেতন থেকে এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত