সীমানা নিয়ে বিরোধ নারীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৫:৫৪ এএম

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আলেয়া বেগম (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। গত সোমবার সন্ধ্যায় এ ঘটনার পর গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাজিপুর থানার ওসি একেএম লুৎফর রহমান জানান, ওই গ্রামের আবদুল মালেকের সঙ্গে দীর্ঘদিন ধরে আবদুল হাকিমের বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় হাকিমের সঙ্গে ঝগড়ার একপর্যায়ে মালেকের লাঠির আঘাতে হাকিমের স্ত্রী আলেয়া বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে আবদুল হাকিম বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনার পর থেকে আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত