সালমা-আদিল ফাউন্ডেশন (এসএএফ) সম্প্রতি ‘খিদমাতুল মাইয়্যাত-গাজীপুর’ নামের স্বেচ্ছাসেবীদের হাতে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ও অন্যান্য সুরক্ষা গ্যাজেট হস্তান্তর করেছে। সালমা-আদিল ফাউন্ডেশনের পক্ষ থেকে জিয়া মাহমুদ খান রাতুল এই স্বেচ্ছাসেবীদের হাতে সুরক্ষা গ্যাজেটগুলো হস্তান্তর করেন।
প্রতিষ্ঠানটি কভিড-১৯-এ আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফনে প্রয়োজনীয় সরঞ্জাম বিনামূল্যে সরবরাহ করবে। নিজস্ব অর্থায়নে দাফনের যাবতীয় সরঞ্জাম শিগগির পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে ফাউন্ডেশনটি। ‘খিদমাতুল মাইয়্যাত’ দলটি জীবনের ঝুঁকি নিয়ে নিজ খরচে মৃত ব্যক্তিদের দাফনে সাহায্য দিচ্ছে। বিজ্ঞপ্তি
