অনলাইনে বীমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ান লাইফের

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৭:১২ এএম

করোনাভাইরাস সংক্রমণ রোধে সাধারণ ছুটিতেও সেবা দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স। এই অনানুষ্ঠানিক লকডাউন পরিস্থিতিতে গ্রাহকদের আর্থিক প্রয়োজন মেটাতে অনলাইনে বীমা দাবি গ্রহণ ও পরিশোধ করছে কোম্পানিটি। অনলাইন ক্লেইম সাবমিশন (ওসিএস) প্ল্যাটফর্মের মাধ্যমে এ কার্যμম পরিচালনা হচ্ছে। ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল ফোনের মাধ্যমে গ্রাহকরা ঘরে বসেই দাবি (আইপিডি, ওপিডি, মৃত্যু) জমা দিতে পারছেন। জমাকৃত দাবি গার্ডিয়ান লাইফের সিস্টেম থেকে সংশ্লিষ্ট বিভাগ দ্বারা মূল্যায়নের প্রেক্ষিতে অনলাইন পেমেন্ট চ্যানেলের মাধ্যমে নিষ্পত্তি করা হচ্ছে। দেশের বীমা খাতে এ ধরনের উদ্যোগ এটাই প্রম বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

প্রতিষ্ঠানের করপোরেট গ্রাহকরা সরাসরি ওসিএস প্ল্যাটফর্মে লগইন করে এই সেবা নিতে পারবেন। এছাড়া মাইগার্ডিয়ান পোর্টাল, মাইগার্ডিয়ান অ্যাপ ও গার্ডিয়ান লাইফ ওয়েবসাইট থেকেও ওসিএস প্ল্যাটফর্মে লগইনের ব্যবস্থা রাখা হয়েছে। আগামী মাসে অন্য গ্রাহকরাও এই প্ল্যাটফর্মের আওতায় চলে আসবেন। এছাড়া গার্ডিয়ান লাইফ ইজিলাইফ অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে অনেক আগেই অনলাইনে এ জীবন বীমা পলিসি বিক্রি করছে। এক্ষেত্রে গ্রাহক ১৫ মিনিটেই পলিসি কিনতে পারেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত