নিলাম শুরু, সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য ৫ লাখ

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৯:৩৮ পিএম

করোনাভাইরাসের এই দুর্যোগময় সময়ে অসহায়দের সাহায্যের জন্য ২০১৯ বিশ্বকাপে ব্যবহৃত ব্যাট নিলামে তুলেছেন সাকিব আল হাসান। অকশন ফর অ্যাকশন ফেইসবুক পেজের মাধ্যমে এরই মধ্যে বিডিং শুরু হয়েছে। রাত ১১টা পর্যন্ত চলবে এই নিলাম কার্যক্রম।

সাকিবের ব্যাটের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। বিডিং শেষ হবে রাত ১১ টায়। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে। রাত ৮টা পর্যন্ত ১১ লাখ টাকা সর্বোচ্চ বিডিং হয়েছে।

জেনে দিন সাকিবের ব্যাটের নিলাম প্রক্রিয়ার বিস্তারিত-

• আইটেম কোড: #SAH001

• আইটেম: ক্রিকেট ব্যাট

• বিস্তারিত: সাকিব আল হাসান তার জন্য কাস্টমাইজ করা এই SG ব্যাটটি দিয়ে ODI এ প্রায় ১৫০০ রান তুলেছে এবং শুধু এই ব্যাটটি দিয়েই পুরো ওয়ার্ল্ডকাপের ম্যাচগুলো খেলেছে

• এই প্রোডাক্টটির সর্বনিম্ন মূল্য: ৫ লক্ষ টাকা

• বিডিং শেষ হবে: আজ রাত ১১ টায়

... কিভাবে বিড করবেন;

- আইটেমটির বেইজ বা সর্বনিম্ন মূল্যটি দেখুন

- আপনি পাবলিকলি এই পোস্টে কমেন্ট করে বা আমাদের ইনবক্সেও নাম প্রকাশ না করে বিড করতে পারবেন

- নির্ধারিত সময় শেষ হওয়ার আগ পর্যন্ত পাওয়া সর্বোচ্চ দর আহ্বানকারীকেই বিজয়ী ঘোষণা করা হবে

- বিডার অবশ্যই বিজয়ী হবার ২৪ ঘণ্টার মধ্যে সেই সেলিব্রিটির পছন্দসই চ্যারেটি প্রতিষ্ঠানে সেই দরকৃত মুল্য পরিশোধ করিবেন

- আমরা সেই আর্থিক লেনদেন সম্পন্ন হবার পরেই অফিশিয়ালি সেই আইটেমের বিজয়ীর নাম ঘোষণা করব

- উপরের ধাপগুলো সম্পন্ন হবার পরপরই আইটেমটি বুঝিয়ে দেয়ার ব্যবস্থা করা হবে

...এখানে উল্লেখ্য,

*যদি নির্ধারিত সময়ের মাঝে এই প্রোডাক্টের দর সেটার জন্য নির্ধারিত নিম্ন মূল্যটি বা বেইজ প্রাইজটি অতিক্রম না করে তাহলে সেই প্রোডাক্টটি Auction 4 Action এর ওয়েবসাইটে চলে আসবে এবং সেখানে সেটি ৩০ দিন শো-কেইস করা থাকবে

*এবং এই পেইজ কোন আর্থিক লেনদেনে সংযুক্ত থাকবে না। এই প্ল্যাটফর্ম শুধু মাত্র একটি মাধ্যম হিসেবে কাজ করছে

সূত্র: অকশন ফর অ্যাকশন ফেইসবুজ পেজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত