(গতকালের পর)
১৪. নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য ও বিলাসী জীবন ছাড়া অন্যদের কথা ভাবে না কোন পরিবার?
ক. ছোট পরিবার খ. যৌথ পরিবার
গ. বর্ধিত পরিবার ঘ. পিতৃপ্রধান পরিবার
১৫. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে কোন প্রক্রিয়া?
ক. সামাজিকীকরণ খ. খাদ্যাভ্যাস
গ. সাংস্কৃতিক ঘ. সহনশীলতা
১৬. শিশুর সামাজিকীকরণে প্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি?
ক. বিদ্যালয় খ. পরিবার গ. প্রতিবেশী ঘ. সখিদল
১৭. প্রকৃতপক্ষে কাদের মাধ্যমে শিশু শিক্ষা জগতে প্রবেশ করে?
ক. শিক্ষক খ. বয়োজ্যেষ্ঠ ব্যক্তি
গ. পিতা-মাতা ঘ. ভাই-বোন
১৮. রাহুল সাহেব তার অফিসের নিম্নপদস্থ একজন কর্মচারীর একটি কাজে সহযোগিতা করলে সে তাকে ধন্যবাদ জানায়। রাহুল এ শিক্ষা কোথা থেকে অর্জন করেছে?
ক. পরিবার খ. বিদ্যালয়
গ. ধর্মীয় গুরু ঘ. সমবয়সী বন্ধু
১৯. সাধারণত শিশু ধর্মীয় শিক্ষা অর্জন করে কোনটির মাধ্যমে?
ক. মৌলভি খ. পরিবার গ. মাদ্রাসা ঘ. মন্দির
২০. চাকরিজীবী পিতা-মাতার সন্তানরা কোথায় লালিত-পালিত হচ্ছে?
ক. বিদ্যালয়ে খ. শিক্ষকের কাছে
গ. ডে-কেয়ার সেন্টারে ঘ. সমবয়সী বন্ধুদের কাছে
২১. শিশুর সবচেয়ে কাছের মানুষ হলেন তাদের
ক. ভাই-বোন খ. চাচা-চাচি
গ. দাদা-দাদি ঘ. মা-বাবা
২২. শিশুর সামাজিকীকরণের প্রথম সূত্রপাত ঘটে কার কাছ থেকে?
ক. ভাই খ. বোন গ. মা ঘ. বাবা
২৩. শিশুর ব্যক্তিত্ব বিকাশে কারা কারিগর হিসেবে কাজ করে?
ক. গৃহশিক্ষক খ. খেলার সাথী
গ. মা-বাবা ঘ. দাদা-দাদি
২৪. শিশু কোথায় তার চিন্তা আবেগ ও কর্মের অভ্যাস গঠন করে?
ক. সমাজে খ. বিদ্যালয়ে
গ. পরিবারে ঘ. মহল্লায়
২৫. শিশুর সুষ্ঠু সামাজিকীকরণের জন্য কোন ধরনের পরিবেশ প্রয়োজন?
ক. সুন্দর পারিবারিক পরিবেশ
খ. সুন্দর সামাজিক পরিবেশ
গ. সুন্দর রাজনৈতিক পরিবেশ
ঘ. সুন্দর অর্থনৈতিক পরিবেশ
২৬. পরিবারের সব সদস্যের ভূমিকার মধ্যে সমন্বয় সাধনই
ক. শিশুর আচরণ নিয়ন্ত্রণে সহায়ক
খ. শিশুর শিক্ষা অর্জনে সহায়ক
গ. শিশুর বেড়ে ওঠার সহায়ক
ঘ. শিশুর ধর্মীয় মূল্যবোধ তৈরিতে সহায়ক
২৭. বাংলাদেশে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণ হলো
i. দারিদ্র্য ও জনসংখ্যা বৃদ্ধি রর. শিল্পায়ন ও নগরায়ণ
iii. নিরক্ষরতা ও অজ্ঞতা
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii ও iii
২৮. আতিক বিয়ের পর তার পরিবার থেকে পৃথক হয়ে বসবাস করতে শুরু করে। তার পরিবারকে বলা যায়
র. নয়াবাস পরিবার রর. বর্ধিত পরিবার ররর. অণু পরিবার
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii ও iii
২৯. চাকরিজীবী পিতা-মাতার সন্তানকে নির্ভর করতে হয়
i. গৃহভৃত্যের ওপর ii. দাদা-দাদির ওপর
iii. আত্মীয়-স্বজনের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i, ii খ. i, iii গ. ii, iii ঘ. i, ii ও iii
৩০. শিশুর বেড়ে ওঠার প্রথম সূতিকাগার বলা হয় কোনটিকে?
ক. সমাজ খ. পরিবার গ. রাষ্ট্র ঘ. বিদ্যালয়
উত্তর
১৪. ক ১৫. ক ১৬. খ ১৭. গ ১৮. ক ১৯. খ ২০. গ ২১. ঘ ২২. গ ২৩. গ ২৪. গ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. খ।
