ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রথম পরিচালনা পর্ষদের কাউন্সিলর হাজি মোহাম্মদ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ২১ এপ্রিল নিজ বাসভবনে তিনি মারা যান বলে ডিএসই জানিয়েছে। হাজি মোহাম্মদ আলী ডিএসইর বর্তমান পরিচালক মোহাম্মদ শাহজাহানের পিতা।
ডিএসই জানায়, মোহাম্মদ আলী মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। হাজি মোহাম্মদ আলী ষাটের দশকে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যপদ লাভ করেন। স্বাধীনতা যুদ্ধের সময় স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বন্ধ হয়ে যায়। স্বাধীনতা যুদ্ধ পরবর্তী সময়ে পুনরায় ডিএসই যাত্রা শুরু করলে তিনি স্টক এক্সচেঞ্জের প্রথম পরিচালনা পর্ষদের কাউন্সিলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
