ধান কাটতে ১২০০ মেশিন দেওয়া হয়েছে : কৃষিমন্ত্রী

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০১:৫৫ এএম

কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, ধান কাটার জন্য বিভিন্ন জেলা থেকে শ্রমিকের যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। কৃষি শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন জেলায় ধান কাটতে যাচ্ছেন। ইতিমধ্যে সারা দেশে ১০০ কোটি টাকার মাধ্যমে প্রায় ৮০০ কম্বাইন হারভেস্টার ও ৪০০ রিপারসহ বিভিন্ন কৃষি যন্ত্রপাতি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আরও ১০০ কোটি টাকা দিয়ে সমপরিমাণ কৃষি যন্ত্রপাতি অচিরেই কৃষকের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম চলছে।

গতকাল বুধবার কৃষিমন্ত্রী টাঙ্গাইলের ধনবাড়ীর পাইস্কা উচ্চ বিদ্যালয় মাঠে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণের সময় এ কথা বলেন। করোনা থেকে নিরাপদে থাকতে সামাজিক দূরত্ব বজায় রেখে অত্যন্ত সুশৃঙ্খলভাবে মন্ত্রী ৩০০ দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত