এমন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ফেনীর সদর উপজেলায় একটি কম্বাইন্ড হারভেস্টার ও একটি রিপার ভর্তুকি মূল্যে কৃষকের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানাসহ কৃষি কর্মকর্তারা কৃষকদের হাতে এসব আধুনিক যন্ত্র বুঝিয়ে দেন।
উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার জানান, বর্তমান বাজারে ৩০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের কম্বাইন্ড হারভেস্টারে সরকার ১৪ লাখ ৫০ হাজার টাকা ভর্তুকি দিয়েছে। কৃষক ১৬ লাখ টাকা দিয়ে এ যন্ত্রটি কৃষি বিভাগ থেকে নিয়েছে।
