নওগাঁর নিয়ামতপুরে বজ্রপাতে আবদুল ওয়াহেদ শিমুল (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে উপজেলার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। শিমুল উপজেলার চৌধুরীপাড়ার আমিনুল ইসলামের ছেলে। নিয়ামতপুর থানার ওসি হুমায়ন কবির দেশ রূপান্তরকে বলেন, দুপুরে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উত্তর পার্শ্বে জমি মাপজোখের কাজ চলছিল। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই শিমুল মারা যান।
এদিকে গাইবান্ধায় গোবিন্দগঞ্জে একই দিন দুপুরে বজ্রপাতে যাদু মিয়া (৩০) নামে এক যুবক মারা যান। তিনি উপজেলার দরবস্ত ইউনিয়নের তালুক রহিমাপুর গ্রামে মন্টু মিয়ার ছেলে। ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জর্জ জানান, দুপুর ১২টার দিকে ওই এলাকায় ঝড়-বৃষ্টি হয়। তখন বাড়ির পাশে কাজ করছিলেন যদু। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
