চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত সংকটাপনড়ব রোগীদের সেবা দিতে প্রস্তুত হলো সরকারি আইসিইউ শয্যা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভেন্টিলেটরসহ আইসিইউ আজ বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে। চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতাল ও জেনারেল হাসপাতাল নির্ধারণ করে আইসোলেশন ওয়ার্ড করা হলেও সেখানে ছিল না কোনো আইসিইউ ব্যবস্থা। বিভিনড়ব গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জেনারেল হাসপাতালের জন্য ভেন্টিলেটর, মনিটরসহ ১০টি আইসিইউ শয্যা বরাদ্দ দেয়। ৭ এপ্রিল এসব যন্ত্রপাতি ঢাকা থেকে এসে পৌঁছায়।
কিন্তু আগে থেকে আইসিইউ সুবিধা না থাকায় জেনারেল হাসপাতালে নতুনভাবে অবকাঠামো স্থাপন করে ভেন্টিলেটরসহ আইসিইউ বেড স্থাপন করা হয়; যা আজ থেকে চালু করছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাই চট্টগ্রামে সরকারিভাবে আইসিইউ শয্যা চালু হওয়ায় খুশি চিকিৎসক ও সাধারণ মানুষ।
গত বুধবার সার্বিক প্রস্তুতি সম্বন্ধে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার নাথ দেশ রূপান্তরকে বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পণ্ণ। বৃহস্পতিবার (আজ) থেকে করোনা আক্রান্ত মুমূর্ষু কোনো রোগীর আইসিইউ সেবা প্রয়োজন হলে সেই সেবা দেওয়া যাবে। ভেন্টিলেটরসহ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১০ আইসিইউ শয্যা প্রস্তুত।
করোনা মোকাবিলায় গঠিত স্বাচিপের সমন্বয় কমিটির বিভাগীয় সমন্বয়ক ডা. মিনহাজুর রহমান বলেন, চট্টগ্রামে করোনা রোগীদের জন্য জেনারেল হাসপাতালে আইসিইউ ইউনিট চালু করায় সরকারের কাছে আমরা কৃতজ্ঞ। সরকারের আন্তরিকতায় চট্টগ্রামে এখন ১০টি আইসিইউ শয্যা স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, এর আগে বেসরকারি হাসপাতালগুলোতে যে আইসিইউ সেবা দেওয়ার কথা ছিল, তারা তখন দেয়নি। করোনা রোগীদের আইসিইউ সাপোর্ট দিতে ১২টি বেসরকারি হাসপাতালের বিষয়টি পুরোপুরিই ছিল কাগজে-কলমে। না হলে পার্কভিউ কেন রোগী ভর্তি করায়নি? এখন জেনারেল হাসপাতাল করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীদের আইসিইউ রোগীদের ভরসাস্থল, সেখানে সেবা পাবে। চট্টগ্রামের মানুষের জন্য সরকারি এমন সেবা আজীবন মনে রাখবে।
এদিকে, জেনারেল হাসপাতালে আগে থেকেই আইসিইউ ইউনিটের কোনো ব্যবস্থা না থাকায় প্রশিক্ষিত জনবলের সংকটও ছিল। তাই আইসিইউ চালানোর পাশাপাশি আইসোলেশন ওয়ার্ডেও যাতে সেবা দিতে পারে সে জন্য ২৫ জনের একটি টিম সংযুক্ত করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, সরকারিভাবে প্রস্তুত করা আইসিইউ পরিচালনার জন্য ওই ইউনিটে জেনারেল হাসপাতালের চিকিৎসকসহ ২৫ জনকে সাময়িক সংযুক্ত করা হয়েছে। এই টিমে অ্যানেসথেসিস্ট রয়েছেন। আইসিইউ ইউনিট চালানোর পাশাপাশি করোনা ওয়ার্ডে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতেও টিমটি কাজ করবে। করোনা আক্রান্ত মুমূর্ষু রোগীর সেবা দিতে আমরা পূর্ণাঙ্গভাবে প্রস্তুত।
