চুল বিক্রি করা সেই মায়ের পাশে অনন্ত জলিল

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৭:৩৯ পিএম

করোনাভাইরাসের কারণে চলছে সাধারণ ছুটি। এ সময়ে ঘরবন্দী হয়ে পড়েছেন দেশের সব মানুষ। ফলে কাজ করতে পারছেন না দৈনিক মজুরেরা। নিম্ন আয়ের মানুষদের অনেকেই ছুটছেন সামান্য ত্রাণ পাওয়ার আশায়। এরই ভেতর সাভারের এক মহিলা ত্রাণ না পেয়ে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করে শিশু সন্তানকে খাইয়েছেন।

এবার সাভারের চুল বিক্রি করা সেই মায়ের পাশে দাঁড়ালেন চিত্রনায়ক অনন্ত জলিল। সম্প্রতি ওই মহিলার বাড়িতে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে এসেছেন অনন্ত জলিলের কর্মীরা।

অনন্ত জলিলের পক্ষে তার এক কর্মকর্তা দেশ রূপান্তরকে বলেন, ‘গণমাধ্যমে খবরটি দেখে অনন্ত জলিল ওনার জন্য ত্রাণ পাঠানোর ব্যবস্থা করেন। এরপর আমরা মহিলার সাভারের বাড়িতে গিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য দিয়ে এসেছি।’

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই অনন্ত জলিল দরিদ্র ও অসহায় মানুষদের সহায়তা করে আসছেন। চলচ্চিত্র অঙ্গনের দুস্থ কলাকুশলীদেরকেও তিনি সহায়তা করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত