করোনার তথ্য পেতে ইনফোবট চালু

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ০৪:২৯ এএম

কভিড-১৯ মহামারীর সময় জনগণের কাছে সর্বশেষ তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে হোয়াটসআপে ঈঙঠওউ-১৯ [এড়াঃ ড়ভ ইধহমষধফবংয উএ ঐবধষঃয ঝবৎারপবং] শীর্ষক একটি ইনফোবট চালু করেছে সরকার। গতকাল বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক অনলাইনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইনফোবটের উদ্বোধন করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তিভিত্তিক অন্তর্ভুক্তিমূলক সলিউশনের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপের প্রায় সাড়ে ৩ কোটি ব্যবহারকারীর জন্য সরকার এ ইনফোবট চালু করেছে। আগামীতে এর আরও উন্নয়ন ও ইন্টাঅ্যাকটিভ করা হবে এবং এ পর্যন্ত যত অ্যাপ সলিউশন তৈরি করা হয়েছে সবগুলোকে সমন্বয় করা হবে।

এই অফিসিয়াল সেবার মাধ্যমে সহজেই দেশের কভিড-১৯ সংক্রান্ত সার্বিক অবস্থার সারসংক্ষেপ জানা যাবে। এছাড়া এ রোগটির প্রতিরোধ, উপসর্গ, চিকিৎসা, ঝুঁকি, ভ্রমণসংক্রান্ত উপদেশ এবং সরকারি হেল্পলাইন সংক্রান্ত সব তথ্য এখানে পাওয়া যাবে। এছাড়া এখানে সবচেয়ে জিজ্ঞাস্য প্রশ্নের (ঋঅছ) উত্তরগুলো পাওয়া যাবে এবং যেকোনো ধরনের গুজব, মিথ্যা তথ্যের বিপরীতে সঠিক তথ্য পাওয়া যাবে। এখানে নিজের উপসর্গ নিজে যাচাই করার জন্য ঈড়ৎড়হধইউ মোবাইল অ্যাপ সংযোজিত আছে। পরবর্তীকালে এই সেবা ফেইসবুক মেসেঞ্জারের সঙ্গে সংযুক্ত করার প্রক্রিয়া চলমান আছে, যেখানে লাইভ বা সরাসরি সাপোর্ট সংযুক্ত করা হবে।

এ সময় হোয়াটসঅ্যাপের ভারত এবং দক্ষিণ এশিয়ার পাবলিক পলিসির পরিচালক শিবনাথ থাকরাল, নুরা হেলথের প্রেসিডেন্ট ড. শাহেদ আলম এবং আবাসিক প্রতিনিধি ড. আরেফিন আলম ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা পরিচালক ড. ইকবাল কবির, এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজর সামি আহমেদ বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী ও ইনফোবট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা জুম অনলাইনে যুক্ত হওয়া গণমাধ্যমের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ও হোয়াটসঅ্যাপের চালুকৃত ইনফোবটে +৮৮০১৬৭৮৩৮০০৫৬ বা +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বরে এই সেবা গ্রহণ করা যাবে। আপনার মোবাইল কন্টাক্টে নাম্বারটি সেভ বা সংরক্ষণ করতে হবে এবং ইংরেজিতে ‘ঐবষষড়’ এবং বাংলায় ‘হ্যালো’ লিখে সেবাটিতে সংযুক্ত হতে হবে। এর মাধ্যমে সহজে সর্বশেষ তথ্য ও বিবিধ সেবা গ্রহণ করা যাবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত