রাজধানীর হাতিরপুল বাজার ও রমনা এলাকায় সামাজিক দূরত্ব রক্ষা না করে অহেতুক সড়কে ঘোরাফেরা করায় ৮ জনকে ২ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহনাজ হোসেন ফারিবা। অভিযানের বিষয়ে মাহনাজ হোসেন ফারিবা বলেন, ‘করোনাভাইরাসের বিস্তার রোধে জনসমাগম ও অপ্রয়োজনে বাসা থেকে বের হওয়া ঠেকাতে দেশের সব সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছুটি চলছে।
×
