লকডাউন অমান্য করায় আটক ভিকি কৌশল!

আপডেট : ২৪ এপ্রিল ২০২০, ১১:০৫ এএম

বলিউড তারকা ভিকি কৌশলের বিরুদ্ধে লকডাউন অমান্যের অভিযোগ উঠেছে। বাড়ির বাইরে বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ায় পুলিশ তাকে আটক করে! তবে এই খবরে বেজায় চটেছেন ‌‘উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক’ অভিনেতা।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, করোনা পজিটিভ রোগীর সন্ধান পাওয়ায় কয়েকদিন আগে মুম্বাইয়ে ভিকির আবাসন সিল করেছে পুলিশ। তারপরই এলো ভুয়া খবর।

বলা হচ্ছে, এক বলিউড তারকার সঙ্গে দেখা করতেই নাকি বাড়ির বাইরে বেরিয়েছিলেন ভিকি। কিন্তু পুলিশ অভিনেতাকে ধরে এবং জরিমানাও ধার্য করে।

মুম্বাই পুলিশকে টুইট করে বিষয়টি পরিস্কার করেছেন ভিকি। এমনকি জনতার কাছে এ ধরনের খবরে কান না দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।

টুইটে ভিকি লেখেন, “গুজব রটেছে যে আমি লকডাউন ভেঙেছি বং পুলিশ আমারকে ধরে নিয়ে যায়। কিন্তু লকডাউন শুরু হওয়ার পর থেকে আমি আমার বাড়ির বাইরে পা রাখিনি। সবাইকে অনুরোধ করছি গুজব ছড়াবেন না।”

হালে ক্যাটরিনা কাইফকে ঘিরে এই নায়কের প্রেম গুঞ্জনে সরব ভারতীয় মিডিয়াগুলো। তবে এ নিয়ে দুই তারকা এখনো কোনো মন্তব্য করেননি।

২৫ মার্চ থেকে ভারত জুড়ে চলছে লকডাউন। এ পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্ত হয়েছে ২৩ হাজারের বেশি মানুষ, মারা গেছে ৭১৯ জন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত